পাকিস্তানের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, কাটা হলো ৮ পয়েন্ট
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
4
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
5
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
পাকিস্তানের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, কাটা হলো ৮ পয়েন্ট
পাকিস্তানের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, কাটা হলো ৮ পয়েন্ট
বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) থেকে ৮ পয়েন্ট কাটা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো সময় বিবেচনার পর পাকিস্তানকে নির্ধারিত লক্ষ্যের চেয়ে আট ওভার পিছিয়ে থাকার দায়ে দোষী সাব্যস্ত করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসেবে পাকিস্তান দলের খেলোয়াড়দের মোট ৪০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাধুলার শর্ত অনুযায়ী প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা হয়। ফলে পাকিস্তানের ডব্লিউটিসি পয়েন্ট তালিকা থেকে আট পয়েন্ট কমে গেছে।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগটি উত্থাপন করেন।
