বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি ইসলামাবাদ-পেশোয়ারের

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। এতে ইসলামাবাদ এবারের আসরে প্রথম পয়েন্ট পেয়েছে, আর তানজিদ তামিম, নাহিদ রানা ও শরীফুল ইসলামের পেশোয়ার দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

টসের আগেই লাহোরে তীব্র বজ্রঝড় আঘাত হানে, সঙ্গে ছিল ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। প্রায় এক ঘণ্টার এই ঝড়ে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। মূল পিচ ঢেকে রাখা হলেও আউটফিল্ডের বড় অংশ বৃষ্টিতে ভিজে যায়।

বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করার চেষ্টা চালায় গ্রাউন্ড স্টাফ। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত মাঠ পুরোপুরি খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, যা এবারের আসরের প্রথম ওয়াশআউট।