সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই কোনো বাংলাদেশি

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ার বা ম্যাচ রেফারির।

গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে তাদের কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি।

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ।

এই ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবেন নীতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

৫ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানি ও আল্লাহউদ্দিন পালেকার। মুম্বাইয়ের ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রাইফেল এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।