ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় ও বোলিং ব্যর্থতার কারণে পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং পরবর্তীতে সফরকারী ব্যাটারদের ওপর বোলিং আক্রমণ সচল রাখতে না পারায় ৮ উইকেটের বড় ব্যবধানে হার দেখতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের উইকেট বিসর্জন দেওয়ার চেয়ে প্রথম ইনিংসে উইকেট ব্যাটিং-বান্ধব থাকার পরও বড় সংগ্রহ দাঁড় করাতে না পারাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুটা ভালো করেও প্রত্যাশিত লিড না পাওয়া নিয়ে শান্ত বলেন,
‘আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আমরা ফার্স্ট ইনিংসে ব্যাটিংয়ে পিছিয়ে গেছি। ফার্স্ট ইনিংসে উইকেটটা যেরকম ছিল এবং আমরা যেভাবে দিন শেষ করলাম, ওইখানে আমরা অনেকটাই পিছনে চলে গেছি ম্যাচের। আমরা জানতাম যে পরের দিকে ব্যাটিং করাটা কঠিন হবে। ওই জায়গাটাতে যদি আমরা আরেকটু বড় রান করতে পারতাম, তাহলে লিডটা আরেকটু বড় পেতাম এবং খেলাটা ডিফারেন্ট হতে পারত।’
কেবল ব্যাটারদের দায়িত্বহীনতায় ক্ষান্ত থাকেননি স্বাগতিক কাপ্তান কাঠগড়ায় তুলেছেন নিজের দলের বোলারদেরও। ‘আমার মনে হয় যে চতুর্থ ইনিংসে আমরা ভালো বল করিনি। আমাদের সেকেন্ড ইনিংসে আমরা ভালো বল করিনি। ১৭০ কম রান, অবশ্যই কম রান। কিন্তু আমার মনে হয় যে তারপরেও আমরা আরেকটু ভালো বল করতে পারতাম।’
অধিনায়ক হিসেবে পুরো হারের দায় নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি সতীর্থদের আত্মপর্যালোচনার তাগিদ দিয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রথম ইনিংসে ইনিংস বড় করতে না পারার ভুলটি মেনে নিয়ে পরবর্তী টেস্টে ভুল শুধরে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়া স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ের সময় কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত (আম্পায়ার্স কল) ভাগ্যসূত্রে বিপক্ষে গেলেও, মূলত নিজেদের সক্ষমতার পুরোটা মাঠে উজাড় করে দিতে না পারাই এই পরাজয়ের মূল কারণ বলে স্বীকার করে নেন নাজমুল হোসেন শান্ত।
