বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ
-
1
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার
-
2
পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেন শান্ত, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ
-
3
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ
-
4
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
-
5
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম
বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ
বিদায়ের রাতে ৯ বলে ৮ করলেন মাহমুদউল্লাহ
আজ হায়দ্রাবাদে মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে নামলেন দেশের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে নেমে ৯ বলে করলেন ৮ রান। আজকের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে ২০ ওভারের ফরম্যাটে আর দেখা যাবে না সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক। আজ মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলছেন হায়দ্রাবাদের মাঠে। এক সময়ের সেরা ফিনিশার বিদায় বেলায় ব্যাট হাতে করলেন কেবল ৮ রান, তাও আবার বেশি বল (৯) খেলে। এর আগে অবশ্য ২ ওভার বল করে ২৬ রান খরচায় পান ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদবের উইকেট।
গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ১। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ৩ ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন রিয়াদ। বিদায়ী ম্যাচ খেলতে নামা রিয়াদের ম্যাচ সংখ্যা ১৪১। ৮টি হাফ সেঞ্চুরিতে ২,৪৪৪ রান ও ৪১ উইকেট শিকার করেছেন এই সাবেক অধিনায়ক।
পরের বিশ্বকাপের জন্য নতুনদের সুযোগ দিতেই রিয়াদের অবসরে যাওয়া। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বললেও রিয়াদ খেলা চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাটে।
