লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক সাকিব, দলে আছেন ডেভিড-মিলস
সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের দল লস অ্যাঞ্জেলেস ওয়েভস তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে আনুষ্ঠানিকভাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক হিসাবে প্রকাশ করে এলএ ওয়েভস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাকিব আল হাসান। হেড কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার।
সাকিবের নেতৃত্বে একই দলের খেলবেন টিম ডেভিড, অ্যাডাম রসিংটন, টাইমাল মিলসরা। টুর্নামেন্টে সাকিবের দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে আজ ৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টায়। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সুরেশ রায়না, মোহাম্মদ হাফিজ, তাব্রাইজ শামসিদের।
৪ অক্টোবর শুরু হয়ে ফাইনাল গড়াবে ১৪ অক্টোবর। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। সবগুলো ম্যাচ একই ভেন্যু ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলেস ওয়েভস স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), টিম ডেভিড, টড অ্যাস্টল, ওয়াকাস সালিম, পঙ্কজ কামপিল, জাগপ্রিত সিং, রিশি রমেশ, মাজিদ জুবায়ের, জর্জ মুন্সি, রুম্মান রাইস, অ্যাডাম রসিংটন, টাইমাল মিলস, জো বার্নস, সেফান এসকিনাজি।
