ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আবদুল্লাহ ফজল
-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
4
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
5
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আবদুল্লাহ ফজল
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আবদুল্লাহ ফজল
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। পিঠে চোট পাওয়ায় দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের তরুণ ওপেনার আবদুল্লাহ ফজল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় এই চোট পান ২৩ বছর বয়সী এই ব্যাটার। এখানেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। তবে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি পিসিবি।
গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকেই পাকিস্তানের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফজল। অভিষেক ম্যাচেই দুই ইনিংসে দুটি অর্ধশতক করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
এছাড়া চলতি সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে অপরাজিত ছিলেন ফজল। প্রথম ইনিংসে ৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করে প্রথম টেস্টের একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত ছিল।
ফজলের অনুপস্থিতিতে অভিষেকের সুযোগ পেতে পারেন মিডল অর্ডার ব্যাটার আওয়াইস জাফর। ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে না থাকা সৌদ শাকিলের পরিবর্তে আগেই দলে ডাকা হয়েছিল তাকে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট মিস করা ইমাম-উল-হক এবার ওপেনিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।
পিসিবি জানিয়েছে, এমআরআই স্ক্যান ও চিকিৎসকদের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে, ফজলকে কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
