নিলামের তিন দিন আগে আইপিএলে নাম দিলেন আর্চার
-
1
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
2
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
3
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
নিলামের তিন দিন আগে আইপিএলে নাম দিলেন আর্চার
নিলামের তিন দিন আগে আইপিএলে নাম দিলেন আর্চার
নিলামের মাত্র ৩ দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে নাম দিয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এর আগে ৫৭৪ জন ক্রিকেটারের শর্টলিস্টের তালিকায় ছিল না আর্চারের নাম।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, জোফরা আর্চার ফাস্ট বোলারদের প্রথম সেটে থাকবেন (সেট ৬)। যেটিতে বর্তমানে সাতজন রয়েছে এবং প্রথম দিনেই তিনি নিলামে উঠবেন। অথ্যৎ প্রথম দিনেই আর্চারের দল পাওয়ার সম্ভবনা থাকছে।
গত কয়েক বছর ধরেই চোট আঘাতে বিপর্যস্ত আর্চার। আগামী অ্যাশেজের আগে নিজের প্রস্তুতি সেরে রাখতে প্রাথমিকভাবে তিনি আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইপিএলের নতুন নিয়মানুযায়ী, আগে আইপিএল খেলেছে এমন ক্রিকেটারের কেউ যদি মেগা নিলামে নাম না দেন, তাহলে পরের দুই আসরের মিনি নিলামেও নাম দিতে পারবেন না। একারণেই এবারের আসরের নিলামে নাম না দিলে বড় আর্থিক ক্ষতি হতো আর্চারের।
মুম্বই ইন্ডিয়ান্স ২০২২-এর আইপিএল মেগা নিলামে আর্চারকে ৮ কোটি টাকা খরচ করে কিনেছিল। প্ৰথম সিজনে পুরোপুরি অনুপস্থিত থাকার পর ইংলিশ পেসার পরের সিজনে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। তারপর দেশে ফিরে যান কনুইয়ের চোট সারানোর জন্য। দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর চলতি বছরের মে মাসে ক্রিকেটে ফিরেন এই ডানহাতি পেসার।
