সাহিবজাদা ফারহানকে ছাড়িয়ে ছক্কার চূড়ায় হেটমায়ার

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে
সাহিবজাদা ফারহানকে ছাড়িয়ে ছক্কার চূড়ায় হেটমায়ার

সাহিবজাদা ফারহানকে ছাড়িয়ে ছক্কার চূড়ায় হেটমায়ার

সাহিবজাদা ফারহানকে ছাড়িয়ে ছক্কার চূড়ায় হেটমায়ার

সুপার এইট পর্বের লড়াইয়ে ভারতকে সামনে রেখে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ছক্কার লড়াই, যেখানে নতুন ইতিহাস গড়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

কলকাতায় ভারতের বিপক্ষে স্বল্প সময়ের ঝড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। মাত্র ১২ বলে ২৭ রান করার পথে দুটি ছক্কা হাঁকান তিনি। তাতেই চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ১৯। এক আসরে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড এখন তার দখলে।

এই লড়াই অবশ্য একদিনের নয়। আসরের শুরু থেকেই বড় শটের প্রতিযোগিতায় ছিলেন একাধিক ব্যাটসম্যান। এর আগে এক আসরে ১৭ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজেরই নিকোলাস পুরান। চলতি টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রানের ইনিংসে সাত ছক্কা হাঁকিয়ে সেই সংখ্যায় পৌঁছে যান হেটমায়ার। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পথে পাঁচ ছক্কা মেরে ছয় ইনিংসে ১৮ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে ওঠেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। তবে পাকিস্তানের বিদায়ের পর সেই শীর্ষস্থান আর ধরে রাখতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচেই ছক্কার আরেকটি মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ১৯ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে দুটি ছক্কা যোগ করে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড নিজের করে নেন তিনি। ১১৭ ম্যাচে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১৫০। এতদিন ১০৬ ম্যাচে ১৪৯ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন পুরান।

এক ম্যাচেই দুটি আলাদা রেকর্ডের জন্ম। ব্যক্তিগত কৃতিত্বের এই লড়াই ক্যারিবীয়দের শক্তিশালী ব্যাটিং ঐতিহ্যকেই আবারও স্মরণ করিয়ে দেয়।