ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে কুমিল্লা
-
1
ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়
-
2
রোহিতের সেঞ্চুরি ছাপিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড
-
3
লর্ডসে রেকর্ড ১৩৮ রানের পর অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত শর্মা
-
4
আকিব জাভেদকে কড়া জবাব জেসন গিলেস্পির, পাকিস্তান ক্রিকেটে আবার বিতর্ক
-
5
বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড
ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে কুমিল্লা
ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে কুমিল্লা
২০২৪ বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যেখানে লড়াইয়ে নামছে টেবিলের সেরা দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দু’দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জিতলেই পেয়ে যাবে ফাইনালের টিকিট। ফাইনালের টিকিট পেতে মরিয়া কুমিল্লা টসে জিতে আগে বেছে নিয়েছে বোলিং। যুবা দলের পেসার রোহানাত দৌল্লা বর্ষণের বিপিএল অভিষেক কুমিল্লার জার্সিতে।
দুই হেভিওয়েটের লড়াই; গেলো দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা, সোহান সাকিবদের রংপুর এক নম্বর হয়েই প্লে-অফে এসেছে। বিপিএলের এমন হাই-ভোল্টেজ ম্যাচে টসে জিতলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। নুরুল হাসান সোহানকে আমন্ত্রণে জানিয়েছেন আগে ব্যাটিংয়ের। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। রংপুরের চার বিদেশি- নিকোলাস পুরান, জিমি নিশাম, মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকি। আর কুমিল্লার সেরা একাদশে ফিরলেন জনসন চার্লস। সঙ্গে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মইন আলি। টেবিল টপার রংপুর রাইডার্স লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খায় ধাক্কা। টানা ৮ ম্যাচ জয় পাওয়া রংপুর দেখে হার। দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস থামে ১৫০ রানে। আন্দ্রে রাসেল ১২ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে কুমিল্লাকে জেতান। ৩৫৮.৩৩ স্ট্রাইক রেটে আন্দ্রে রাসেল একাই ফিনিশ করে দেন ম্যাচ। ১৪ বল বাকি থাকতেই কুমিল্লার ৬ উইকেটের দাপুটে জয়।রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, রনি তালুকদার, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, জিমি নিশাম, শেখ মেহেদী, ফজলহক ফারুকি, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ- লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনীল নারাইন, রোহানাত দৌল্লা বর্ষণ, মুশফিক হাসান, তানভীর ইসলাম।