মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
-
1
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
2
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
3
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
'বিশেষ ট্রফি' জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ট্রফিটি এই দুই দেশের প্রায়াত কিংবদন্তি ক্রিকেটার মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো হয়েছে বলে ট্রফিটি বিশেষ কিছু। নাম রাখা হয়েছে ক্রো-থর্প ট্রফি।
ক্রো-থর্প ট্রফি বানানো হয়েছে কাঠ দিয়ে। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে ট্রফিটি বানাতে সহযোগিতা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং প্রয়াত এই দুই ক্রিকেটারের পরিবার।
ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো-থর্প ট্রফি। এখন থেকে এই দুই ক্রিকেটারের নামেই পরিচিত হবে দুই দেশের টেস্ট লড়াই।
নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ৭১ টেস্টে রান করেছেন ৫৪৪৪। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে অবশেষে ২০১৬ সালে ৫৩ বছর বয়সে পরপারে পারি জমান এই ক্রিকেটার। ইংল্যান্ডের গ্রাহাম থর্প ১০০ টেস্টে ৬৭৪৪ রান করেছেন। আত্মহত্যা করে তিনি মারা যান ৫৫ বছর বয়সে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিংক বলেন, "আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাঁদের সব পূর্বসূরিদের ধারণ করুক। এই ভেবে ভালো লাগছে যে আমরা তাঁদের লেগেসিকে সম্মান দিতে পারছি। আমাদের ছেলেদের দুই দল তাঁদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কী হতে পারে।"
