মালয়েশিয়ার ক্রিকেট পরিচালক হলেন ডেভ হোয়াটমোর
-
1
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
2
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
3
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
4
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
মালয়েশিয়ার ক্রিকেট পরিচালক হলেন ডেভ হোয়াটমোর
মালয়েশিয়ার ক্রিকেট পরিচালক হলেন ডেভ হোয়াটমোর
আন্তর্জাতিক ক্রিকেটে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ২০২৫–২০২৬ সালের জন্য একটি হাই-পারফরমেন্স রোডম্যাপ প্রকাশ করেছে। নতুন পরিকল্পনায় খেলোয়াড় উন্নয়নের বিস্তৃত পথনির্দেশ, আধুনিক প্রশিক্ষণ কাঠামো এবং নির্দিষ্ট পারফরমেন্স মানদণ্ডের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
এই রূপান্তরের অংশ হিসেবে, বিশ্বকাপজয়ী কোচ ডেভ হোয়াটমোরকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে এমসিএ।
এক বিবৃতিতে এমসিএ জানায়, “ডেভ হোয়াটমোর একজন অভিজ্ঞ এবং সাফল্যপ্রাপ্ত কোচ, যিনি শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে আইসিসি বিশ্বকাপ জিতিয়েছেন। তার অভিজ্ঞতা মালয়েশিয়াকে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে, যার মধ্যে নারীদের ক্রিকেট দল গঠনের দিকেও তিনি নেতৃত্ব দেবেন।”
এছাড়াও, বিলাল আসাদকে জাতীয় দলের প্রধান কোচ এবং রাকেশ মাধাভানকে এমার্জিং দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এমসিএর সভাপতি মহিন্দা ভল্লিপুরম বলেন, “বিশ্বমানের ইভেন্ট আয়োজনে মালয়েশিয়ার খ্যাতি আছে। এখন সময় এসেছে মাঠের পারফরমেন্সেও সেই মান বজায় রাখার। আমরা শুধু অংশ নিতে নয়, জয়ী হতে এবং নেতৃত্ব দিতে চাই।”
এমসিএর এই নতুন পরিকল্পনা মালয়েশিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটে একটি প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নেওয়া সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
