ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব চেয়ে বিসিবির দরপত্র আহ্বান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব চেয়ে বিসিবির দরপত্র আহ্বান

ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব চেয়ে বিসিবির দরপত্র আহ্বান

ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব চেয়ে বিসিবির দরপত্র আহ্বান

২০২৬-২৭ চক্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রের মাঠে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজগুলোর বৈশ্বিক মিডিয়া স্বত্ব (টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম) বিক্রির জন্য আনুষ্ঠানিকভাবে দরপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সম্প্রচার স্বত্ব প্যাকেজের মূল আকর্ষণ হচ্ছে ২০২৬ সালে ভারতের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সফর। এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৬টি সাদা বলের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের এই হাই-প্রোফাইল সিরিজ ছাড়াও বিসিবির এই মিডিয়া স্বত্ব প্যাকেজে আরও তিনটি বড় দেশের বাংলাদেশ সফর অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ণাঙ্গ তালিকায় থাকা বাকি সিরিজগুলো হলো, ওয়েস্ট ইন্ডিজ সফরের ২টি টেস্ট ম্যাচ, ইংল্যান্ড সফরের ২টি টেস্ট ম্যাচ, পাকিস্তান সফরের ৫টি ওয়ানডে ম্যাচ।

বিসিবি জানিয়েছে, আগ্রহী দেশি-বিদেশি নামী টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, মার্কেটিং এজেন্সি বা কনসোর্টিয়ামগুলো এই বৈশ্বিক সম্প্রচার এবং স্ট্রিমিং স্বত্ব পাওয়ার জন্য তাদের দরপত্র জমা দিতে পারবে। ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই হোম সিরিজগুলোর বাণিজ্যিক ও সম্প্রচার মূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।