মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশ নারী দল নিশ্চিত করলো সেমিফাইনাল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশ নারী দল নিশ্চিত করলো সেমিফাইনাল
মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশ নারী দল নিশ্চিত করলো সেমিফাইনাল
বাংলাদেশ নারী ‘এ’ দল আজ আবারও নিজের আধিপত্য দেখালো। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে পরাজিত করার পর মালয়েশিয়াকেও হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে প্রবেশের দাবি রাখলো।
ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টারর্সের মঞ্চে বাংলাদেশ ৯০ রানে মালয়েশিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করেছে।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ১৫১ রান। লতা মণ্ডল সর্বোচ্চ ৪৮ রান করে দলের স্কোরকে দৃঢ় করে। ৪৪ বল মোকাবিলা করে তিনি চারটি চারের সাহায্যে বড় অবদান রাখেন।
তাছড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে ২৯ রান করেন। শারমিন সুলতানা ২৫ বলে ৩০ রান যোগ করেন। এছাড়া সাদিয়া আক্তার ১১ বল থেকে ১৯ এবং রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করেন।
মালয়েশিয়া ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে। দলের সবাই এক অঙ্কের ঘরে থেমে থাকে, কেবল নূর আরিয়ানা নাতসিয়া ২৪ বল খেলে ২২ রান করে অপরাজিত থাকেন। আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা সংগ্রহ করে মাত্র ৬১ রান এবং ৯ উইকেট হারায়।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফাতেমা জাহান তিনটি এবং শরিফা খাতুন দুটি উইকেট নেন। এই জয়ের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারীরা ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে।
