বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার সুযোগ
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
-
4
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
5
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার সুযোগ
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার সুযোগ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন ম্যাচকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা এখন অনলাইনের মাধ্যমে সহজেই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (বিএসএসএফএলএমআরসিএস) অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ড (ইস্ট ও ওয়েস্ট) এবং রুফ টপ (ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ড) প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। এছাড়া শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।
তুলনামূলক কম মূল্যে দর্শকদের জন্য রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি (৩০০ টাকা) এবং ইস্টার্ন গ্যালারি (২০০ টাকা)।
আসন্ন ম্যাচকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির এই উদ্যোগে ভোগান্তি কমবে বলে আশা করছে বিসিবি।
