জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
4
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
5
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি নিয়ে সিরিজের সূচি ইতোমধ্যে ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
সফরের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত, হারারের হারারে স্পোর্টস ক্লাবে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বুলাওয়েতে যাবে দুই দল। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
সবশেষ ২০২৫ সালে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয়ে চার বছর পর টেস্টে জয় পায় জিম্বাবুয়ে।
এর আগে ২০২২ সালে বাংলাদেশের সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও দাপট দেখিয়েছিল স্বাগতিকরা। হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।
আসন্ন সিরিজটি হবে চলতি বছরে জিম্বাবুয়ের প্রথম হোম অ্যাসাইনমেন্ট। একই সঙ্গে ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় আসে দলটি।
