অবশেষে ৯ ম্যাচ পর টস জিতলেন লিটন দাস
-
1
বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড
-
2
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন ইনজুরি আক্রান্ত জ্যাক বেথেল
-
3
মোসাদ্দেক নন, জুন মাসের সেরা খেলোয়াড় হলেন নাথান স্মিথ
-
4
জাতীয় ক্রিকেটারদের জন্য মিরপুরে নতুন লাউঞ্জ গড়ছে বিসিবি
-
5
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
অবশেষে ৯ ম্যাচ পর টস জিতলেন লিটন দাস
অবশেষে ৯ ম্যাচ পর টস জিতলেন লিটন দাস
মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। টানা ৩ সিরিজ ও ৯ ম্যাচ ধরে টসে জয়হীন লিটন দাসের টসভাগ্য আজ পক্ষে এসেছে।
গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। শরিফুল ইসলামের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ।
টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফলে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে পাকিস্তান দলকে। শ্রীলঙ্কায় সিরিজ জেতার সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
