জিম্বাবুয়ে টেস্টে প্রস্তুত বাংলাদেশ, ভালো ক্রিকেটেই জোর শান্তর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে টেস্টে প্রস্তুত বাংলাদেশ, ভালো ক্রিকেটেই জোর শান্তর

জিম্বাবুয়ে টেস্টে প্রস্তুত বাংলাদেশ, ভালো ক্রিকেটেই জোর শান্তর

জিম্বাবুয়ে টেস্টে প্রস্তুত বাংলাদেশ, ভালো ক্রিকেটেই জোর শান্তর

হারারে স্পোর্টস ক্লাবে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। লড়াইয়ের আগে দলের প্রস্তুতি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং আত্মবিশ্বাস সব দিক থেকেই ইতিবাচক বার্তা দিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, দল এখন চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

সফরের শুরুতেই দলের একাংশ হারারেতে পৌঁছে যাওয়ায় স্থানীয় পরিবেশ ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত সময় পেয়েছেন ক্রিকেটাররা। পরে যোগ দেওয়া সদস্যরাও গত কয়েকদিনের অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন বলে মনে করেন অধিনায়ক। কন্ডিশন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শান্ত বলেন, 

‘আমরা বেশ কিছু প্লেয়ার কয়েকদিন আগে এসেছি। ওই অ্যাডজাস্টমেন্টটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। আমি আশা করছি, ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু প্লেয়ার পরে এসেছে; কিন্তু ওরাও গত কয়েকদিনের অনুশীলনে অনেকটাই অ্যাডজাস্ট করে ফেলেছে। আশা করছি, ম্যাচে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টে সমস্যা হবে না।’

প্রস্তুতির দিক থেকেও সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, সুযোগ-সুবিধা সীমিত থাকলেও দল অনুশীলনে কোনো ঘাটতি রাখেনি। সাম্প্রতিক সিরিজগুলোর পারফরম্যান্সও ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিজেদের প্রস্তুতি মূল্যায়ন করতে গিয়ে শান্ত বলেন, 

‘আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে যতটুকু সুবিধা ছিল, তার মধ্য দিয়েই আমরা সেরা প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমি বিশ্বাস করি, এই টেস্ট ম্যাচেও আমরা ভালো কিছু করতে পারব।’

আসন্ন টেস্টে জয় অবশ্যই লক্ষ্য, তবে অধিনায়কের কাছে ফলাফলের পাশাপাশি পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ। কারণ জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কয়েকটি কঠিন বিদেশ সফর। সেই বাস্তবতায় এই ম্যাচকে ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, 

‘ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটাই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান ও বোলাররা এখানে ভালো করতে পারলে সেটা সামনের সিরিজগুলোতেও কাজে আসবে। তাই লক্ষ্য থাকবে, আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি।’