একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
3
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
4
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
5
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলীয় একাদশেও আনা হয়েছে তিনটি পরিবর্তন।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সাকলাইন, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর একাদশে ফিরে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন তাসকিন ও শরিফুল।
দলের নেতৃত্বে রয়েছেন তাওহীদ হৃদয়। ব্যাটিং বিভাগে তার সঙ্গে আছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ড ও স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন নাসুম আহমেদ, শামীম হোসেন ও রিশাদ হোসেন।
বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
