বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে পুরো সিরিজের ভেন্যু।
সফরের শুরুতেই ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচরা। এরপর ২৭, ২৮ ও ২৯ আগস্ট তারা সিলেটে অনুশীলনে অংশ নেবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। একদিন বিশ্রাম ও প্রস্তুতির পর ১ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ২ সেপ্টেম্বর আবার বিরতি শেষে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শেষ ম্যাচের পরদিন, ৪ সেপ্টেম্বর, দেশে ফিরে যাবে সফরকারী নেদারল্যান্ডস দল।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সফরের পূর্ণাঙ্গ সূচি:
৩০ আগস্ট – ১ম টি-টোয়েন্টি
১ সেপ্টেম্বর – ২য় টি-টোয়েন্টি
৩ সেপ্টেম্বর – ৩য় টি-টোয়েন্টি
