ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান
-
1
মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
-
2
বোলারদের ওপর ভরসা রেখে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
-
3
মিরপুরে ক্যাচ মিসের মহড়ায় ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের বড় হার
-
4
সিলেট টেস্টের দল ঘোষনা করল বাংলাদেশ
-
5
ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান
ফলো-অনে পড়ে শুরুতেই আউট সাদমান
চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের বিপরীতে বাংলাদেশ করতে পারে কেবল ১৫৯। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম।
স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৬ বল খেলা ওপেনার সাদমান ৬ রানে ফিরে গেছেন প্যাভিলিয়নে। আগের ইনিংসে অবশ্য পেয়েছেন ডাকের স্বাদ। মাহমুদুল হাসান জয়ের সঙ্গী তিনে নামা জাকির হাসান। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৬।
আজ সকালে ৪৮ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলাম আর মুমিনুল হকের ১০৩ রানের অবিশ্বাস্য জুটিতেই বাংলাদেশ পেয়েছে ১৫৯ রানের সংগ্রহ। ৮২ রানের ইনিংস খেলে বিদায় নেন মুমিনুল, তাইজুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে আউট হন ৩০ রানে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান। কিন্তু কাগিসো রাবাদার ফাইফার আর ড্যান প্যাটারসন, কেশব মহারাজের জোড়া শিকারে বাংলাদেশের ইনিংস শেষ মাত্র ১৫৯ রানে।
বাংলাদেশ অল্পতে গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসে প্রোটিয়াদের লিড ৪১৬ রানের। দক্ষিণ আফ্রিকা ফলোঅন করানোয় দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ।
