ভারতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, ৩ ওয়ানডের সাথে ৩ টি-টোয়েন্টি
-
1
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
আবারো হোবার্ট হারিকেন্সে খেলবেন রিশাদ
-
3
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
-
4
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, বদলেছে প্রস্তুতি ম্যাচের সূচি
-
5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
ভারতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, ৩ ওয়ানডের সাথে ৩ টি-টোয়েন্টি
ভারতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, ৩ ওয়ানডের সাথে ৩ টি-টোয়েন্টি
আগামী মাসের শেষে আফগানিস্তানের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সিরিজ মাঠে গড়াবে ভারতে। বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এই সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তানকে সবুজ সংকেত দিয়েছে।
৪ বছর বাদে আবার ভারতকে আফগানিস্তান হোম ভেন্যু হিসাবে ব্যবহার করতে পারছে। ২০২০ সালের মার্চের পর এবারই প্রথম আফগানিস্তান তাঁদের কোন হোম সিরিজ আয়োজন করছে ভারতে।
জুলাই-আগস্টে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে আফগানিস্তান। অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭, ৩০ জুলাই ৩ ওয়ানডের পর ২, ৪ ও ৬ আগস্ট ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বাংলাদেশ দল দিল্লি হয়ে গ্রেটার নয়ডায় যাবে ২২ জুলাই, সেখানে প্রথম ওয়ানডের আগে অনুশীলন করবে টাইগাররা।
২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআই এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। যেখানে দিল্লির খুব কাছে নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে আফগানিস্তানের হোম ভেন্যু হিসাবে ব্যবহার করার কথা ছিল। এরপর লখনৌ ও গ্রেটার নয়ডায় আফগানরা হোম ম্যাচ খেলেছে।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের অনানুষ্ঠানিক সূচি-
১ম ওয়ানোডে- ২৫ জুলাই
২য় ওয়ানডে- ২৭ জুলাই
৩য় ওয়ানডে- ৩০ জুলাই
১ম টি-টোয়েন্টি- ২ আগস্ট
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট
সবকটি ম্যাচ মাঠে গড়াবে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে।
