৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 15 মিনিট আগে
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ব্রিসবেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে টাইগ্রেসদের ৩-০তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই মুরশিদা খাতুন ১ ও শারমিন সুলতানাকে ৬ রানে ফিরিয়ে চাপে ফেলেন মেগান শুট। একা লড়াই চালিয়ে যান শারমিন আক্তার।বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারিকেও আউট করেন মেগান। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৪৫।

৫ম উইকেটে ৯৮ বলে ৫৪ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও স্বর্না আক্তার। জুটি ভাঙেন এসিল পেরি।  ৯৩ বলে ৫০ রান করে আউট হন শারমিন আক্তার। রিতু মনি ও রাবেয়া খান ও ফিরে যান দ্রুত। টেল এন্ডারদের নিয়ে একা লড়াই করেন স্বর্না আক্তার। ৭১ বলে ওডিআই ক্যারিয়ারের সেরা ইনিংস ৫৪ রানে আউট হন স্বর্না। তাকে ফেরান অ্যানাবেল সাদারল্যান্ড।

ইনিংসের ১ বল বাকি থাকতেই ১৭২ রান করে অলআাউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে ৫৩টি ডট দিয়ে মাত্র ১৬ রানে ৪টি উইকেট শিকার করেন মেগান শুট।

১৭৩ রানের জয়ের লক্ষ্য তাড়ায় শুরুতেই ১১ রান করে সুলতানা খাতুনের বলে আউট হন জর্জিয়া ভল।২১ রানে বেথ বুনিকে ফেরান দিশা বিশ্বাস। ৩৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। বাংলাদেশ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে এলিস পেরি ৬৪ বলে ৬৫ রান এবং অ্যানাবেল সাদারল্যান্ড মাত্র ৫২ বলে ৭৪ রান করেন। অস্ট্রেলিয়া মাত্র ২২.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচে ৪ ও পুরো সিরিজে ১০টি উইকেট শিকার করে ম্যাচের পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেগান শুট।