স্থানীয় খেলোয়াড় হিসেবে নটিংহ্যামশায়ারে আমির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 37 সেকেন্ড আগে
স্থানীয় খেলোয়াড় হিসেবে নটিংহ্যামশায়ারে আমির

স্থানীয় খেলোয়াড় হিসেবে নটিংহ্যামশায়ারে আমির

স্থানীয় খেলোয়াড় হিসেবে নটিংহ্যামশায়ারে আমির

পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির টি-টোয়েন্টি ব্লাস্ট ২০২৬ মৌসুমের বাকি সময়ের জন্য নটিংহ্যামশায়ারে যোগ দিতে যাচ্ছেন। ৩৪ বছর বয়সী এই পেসার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেননি।

স্থানীয় খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হওয়ায় আমিরকে দলে নিতে বিদেশি কোটার কোনো জায়গা ব্যবহার করতে হচ্ছে না নটিংহ্যামশায়ারকে। ফলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডে ও পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির সঙ্গে একই দলে খেলতে পারবেন তিনি।

বর্তমানে টি-টোয়েন্টি ব্লাস্টের নর্থ গ্রুপে ছয় ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে রয়েছে নটিংহ্যামশায়ার। সবকিছু ঠিক থাকলে শুক্রবার কেন্টের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেই অভিষেক হতে পারে আমিরের।

নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আমির। ক্লাবটির হয়ে ভালো পারফর্ম করে সমর্থকদের আনন্দ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

“নটসে যোগ দিতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি এবং এখানে খেলার অপেক্ষায় আছি। ট্রেন্ট ব্রিজে আমার অনেক স্মৃতি রয়েছে। টি-টোয়েন্টি মানেই দর্শকদের বিনোদন দেওয়া। তাই আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং সমর্থকদের খুশি করতে চাই,”