৭ উইকেটের বড় জয়ে আফগানিস্তানের ৩-০ তে সিরিজ জয়
-
1
দক্ষিণ আফ্রিকার স্পিন ভেলকিতে ধসে পড়ল অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে সিরিজ জয়
-
2
ফখর জামানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের
-
3
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
-
4
সিরিজ ভারতের, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ৭ উইকেটে জয়
-
5
ভারতে বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান ও রচিন
৭ উইকেটের বড় জয়ে আফগানিস্তানের ৩-০ তে সিরিজ জয়
৭ উইকেটের বড় জয়ে আফগানিস্তানের ৩-০ তে সিরিজ জয়
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। মাঝপথে রায়ান বার্লের ২৯ বলে ৩০ রানের ইনিংস প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা বেশিদূর এগোতে পারেনি।
আফগান স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে একদম তাসের ঘরের মতো ভেঙে পঈে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন নূর আহমেদ, যার ফলে জিম্বাবুয়ে ১৪.৩ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায়।
৮০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায়। মোহাম্মদ আকরাম মাত্র ৫ বলে ১৪ রান করে আউট হলেও অধিনায়ক ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতাল আফগানিস্তানের জয় সহজ করে দেন। আতাল ১৪ বলে ২০ রান করেন।
শেষদিকে ইব্রাহিম জাদরানের ২৫* (১৭ বল) এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের ১৮* (১২ বল) রানে ভর করে মাত্র ৮.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৭১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করার পাশাপাশি ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ সম্পন্ন করে আফগানরা। চমৎকার বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নূর আহমেদ।
