হঠাৎ বড় লাফ, পাকিস্তান সিরিজের পর বদলে গেল টাইগারদের হিসাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 23 মিনিট আগে
হঠাৎ বড় লাফ, পাকিস্তান সিরিজের পর বদলে গেল টাইগারদের হিসাব

হঠাৎ বড় লাফ, পাকিস্তান সিরিজের পর বদলে গেল টাইগারদের হিসাব

হঠাৎ বড় লাফ, পাকিস্তান সিরিজের পর বদলে গেল টাইগারদের হিসাব

পাকিস্তান সিরিজ শেষ হতেই পুরস্কার মিলল পারফরম্যান্সের। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়ে আলোচনার কেন্দ্রে এখন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে ধারাবাহিক নৈপুণ্যের পর আন্তর্জাতিক স্বীকৃতিটাও যেন এলো ঠিক সময়েই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজজুড়ে বাংলাদেশ দলে সবচেয়ে নির্ভরযোগ্য পারফরমারদের একজন ছিলেন অধিনায়ক মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট শিকার করে তিনি দলের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে তার অলরাউন্ড নৈপুণ্য ছিল অন্যতম নির্ধারক।

সাম্প্রতিক এই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের বিভাগে উন্নতি হয়েছে তার। দুই ধাপ এগিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। শুধু তাই নয়, বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। 

বাংলাদেশ দলের আরও কয়েকজন ক্রিকেটারের জন্যও এই আপডেট এনেছে সুখবর। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান বড় লাফ দিয়ে ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে পৌঁছেছেন, আর লিটন দাস এগিয়েছেন ১০ ধাপ, অবস্থান এখন ৮২। 

বোলারদের তালিকায় তাসকিন আহমেদ উঠে এসেছেন ২৮তম স্থানে, যা ১২ ধাপ উন্নতির ফল। মুস্তাফিজুর রহমানও ১৩ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৪৭তম স্থানে। এদিকে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে নাহিদ রানার ৬৫ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০ তে ঢুকে এখন তিনি ৯৮তম।