পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে
-
1
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
2
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে
পাকিস্তান শাহীনসের কাছে বাংলাদেশ অলআউট ১২২ রানে
ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচে শুরুতেই বৃষ্টির বাঁধা, নির্ধারিত সময়ের অনেক পরে হয়েছে টস। পাকিস্তান শাহীনসের বিপক্ষে এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা খেলতে পারে কেবল ৪৪.৩ ওভার, গুটিয়ে গেছে কেবল ১২২ রান করতেই। সর্বোচ্চ ৬৫ ওপেনার মাহমুদুল হাসান জয়ের।
দুই ম্যাচের চারদিনের এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হল আজ। এই ম্যাচের একাদশে উভয় দলেই রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয় টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন।
ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে সকালে শুরু হয়নি ম্যাচ। পরে পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২ টায় শুরু হয় খেলা। মীর হামজার পেস সামলাতে না পেরে স্টাম্প হারান ওপেনার জাকির হাসান। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান যখন ২৯, শুরু হয় চা বিরতি।
দিনের শেষ সেশনে সবকটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। বিপরীতে পাক পেসার নাসিম শাহ মাত্র ২৪ রান খরচায় দখলে নেন ৩ উইকেট।
শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে। এরপর আলোক স্বল্পতার ইস্যুতে দিনের খেলা বন্ধ হলে ২ ওভারে পাকিস্তানের রান ২।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এবং সিনিয়রদের সঙ্গে তরুণদেরও নিজেদের চেনানোর জন্য সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
