বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 59 minutes ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া
বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব গত ৩০ জুন থেকে। এই সমস্যায় বেকার হয়ে পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিভুক্ত ২৩০ ক্রিকেটার। ঝামেলা মিটেনি এখনো।
এরই মধ্যে বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিন আফ্রিকা সফর। বাতিল হওয়ার শঙ্কায় আসন্ন বাংলাদেশ, ভারত আর অ্যাশেজ সিরিজ।
বাংলাদেশ সফর খুব কাছেই চলে এসেছে। এতদিন নিরাপত্তা ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার টালবাহানা থাকলেও সেই সমস্যার সমাধান হয়েছে। এবার তাঁরা পড়েছে নিজেদের অন্তর্দ্বন্দ্বে। বাংলাদেশ সফর যেন গলার কাঁটা।
যত যাই হোক নির্বাচকদের কাজ তো দল গঠন করে দেয়া। এমন সমস্যার মুখে বিপদে নির্বাচকরাও। কাদের নিয়ে বাংলাদেশ সফরের দল গঠন করবে ট্রেভর হনস ও তাঁর নির্বাচক প্যানেল চিন্তিত সেটা নিয়ে। কেননা চুক্তিভুক্ত সব খেলোয়াড়ই তো বেঁকে বসে আছেন। কিন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া চায় নিষ্পত্তি হোক টেস্ট স্কোয়াড।
এরই মধ্যে গত মাসে দুই টেস্টকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া ১৩ সদস্যের দল ঘোষনা করে বাংলাদেশ সফরের জন্য। কিন্ত বোর্ড-ক্রিকেটারদের মধ্য এমন দ্বন্দ্বের কারণে যদি খেলোয়াড়রা সিরিজ বয়কট করে তখন কি করার থাকবে নির্বাচকদের জন্য সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
অষ্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার থেকে শুরু করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অনুরোধ জানিয়েছেন বোর্ড এবং ক্রিকেটাররা যেন সমাধানে আসে।
কিন্ত কে শোনে কার কথা। দু’পক্ষই নিজেদের অবস্থানে অটল। কোন পক্ষই হারতে রাজি নয়। ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে নতুন কাঠামো চায় তারা।
২০১৫ সালে বাংলাদেশের সাথে এই সিরিজ হওয়ার কথা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেটি ২০১৭ তে এসে ঠেকেছে। আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে এসে পৌছানোর কথা রয়েছে। প্রথম টেস্ট শুরুর আগে ২৩-২৩ তারিখ ফতুল্লায় দুই দিনের একটি প্রস্ততি ম্যাচ রয়েছে। এরপর ২৭ তারিখে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট এবং সেপ্টেম্বরের ৪ তারিখে চট্টগ্রামে শুরু হবে ২য় টেস্ট।
