রুবেলের অপেক্ষা, সাকিব ফিরেছেন অনুশীলনে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 56 minutes ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
রুবেলের অপেক্ষা, সাকিব ফিরেছেন অনুশীলনে
রুবেলের অপেক্ষা, সাকিব ফিরেছেন অনুশীলনে
রুবেলেরর ইনজুরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে আর সাকিবের ইনজুরি নিজ বাসায় সিঁড়ি বেয়ে উঠতে। বিসিবি থেকে জানানো হয়েছে সাকিবের ইনজুরি এতটা গুরুতর নয়। তবে রুবেলকে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
রুবেলের আহত হওয়ার খবরে কৌতুহল ছিলো বিদেশী গণমাধ্যমেও। ব্যাপারটা এমন যে, বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের পর হোটেল রুমের দরজার সাথে ধাক্কা খেয়ে চোয়ালে ব্যাথা পান। সেখানে কাউকে কিছু না বললেও দেশে এসে এই পেসার শরণাপন্ন হন চিকিৎসকের।
চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিলে গত ২১ জুন রাজধানীর একটি হাসপাতালে রুবেল তাঁর চোয়ালের অস্ত্রোপচার সম্পন্ন করেন। এরপর থেকে আপাতত বিশ্রামেই আছেন তিনি।
চিকিৎসক চার সপ্তাহের জন্য রুবেলকে বিশ্রামের পরামর্শ দিলেও মাঠে ফিরতে সময় লেগে যাবে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত।
অন্যদিকে সাকিব আল হাসান গত শনিবার বাসায় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে চোট পান বাম পায়ের গোড়ালিতে। তবে চোট এতটা গুরুতর নয় বলেও জানিয়েছেন বিসিবি’র ফিজিশিয়ান মনিরুল আলম। মনিরুল জানান, ‘সাকিব চোটের ধরনটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। এটি খুব একটা গুরুতর নয়। ফোলা ও কমে গেছে অনেক। দু-এক দিনের মধ্যেই সে ব্যায়াম শুরু করতে পারবে এবং আগামী ১০ দিনের ভেতর পুরোপুরি অনুশীলন শুরু করতে পারবে।’
এরই মধ্যে সাকিব আজ সকালে বিসিবি’র জিমনেশিয়ামে সাইক্লিং করেছেন খানিকক্ষণ।
