সোতসোবে নিষিদ্ধ ৮ বছর

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 hours ago
সোতসোবে নিষিদ্ধ ৮ বছর

সোতসোবে নিষিদ্ধ ৮ বছর

সোতসোবে নিষিদ্ধ ৮ বছর

কোন একসময় বিশ্বের ১ নম্বর বোলারও হয়েছিলেন, অথচ এখন ক্যারিয়ারটা এককথায় অনেকটা ইতি টেনে দিতে হচ্ছে। পাপ কখনোই কাউকে ছাড়েনি। বলছি দক্ষিন আফ্রিকার ৩৩ বছর বয়সী পেসার লোনওয়াবো সোতসোবে'র কথা। দক্ষিন আফ্রিকার ঘরোয়া টি২০ লীগ রাম স্লামে ম্যাচ পাতানোর অভিযোগে ৭ম ক্রিকেটার হিসেবে শাস্তি পেলেন সোতসোবে, তার শাস্তি ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। সোতসোবে ছাড়া বাকী ৬ জনেরও ২ বছর থেকে ২০ বছর মেয়াদী শাস্তি হয়েছে। ২০১৫ সালের রাম স্লামের ম্যাচ পাতানোর অভিযোগ ছাড়াও বেশকিছু অভিযোগ ছিল সোতসোবের বিরুদ্ধে। আচরণবিধি ভঙ্গ করায় এর আগে নিষিদ্ধ হয়েছেন দেশটির গুলাম বোদি, আলভিরো পিটারসেন, থামি সোলেকাইল, জ্য সিমস, পুমেলেলা মাতসিকবে ও এথি এমভালাতি। সোতসোবে দক্ষিন আফ্রিকার হয়ে ৫ টি টেষ্ট, ২৩টি টি২০ ও ৬১ টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে ৬১ ম্যাচে ৯৪ উইকেট শিকারি এই দক্ষিন আফ্রিকান পুরো ক্রিকেট বিশ্বের কাছেই ক্ষমা চেয়েছেন, "বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর কাছে আমি ক্ষমা চাই। আমি ওই সময় খুব আর্থিক সঙ্কটে ছিলাম। এজন্য খুব সহজে ম্যাচ পাতানোর কাজে প্ররোচিত হয়েছিলাম। অনুশোচনা প্রকাশের কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আশা করি, আমার ক্ষমা প্রার্থনা বিবেচনা করবে ক্রিকেট বিশ্ব।" ২০১৪ সালে দক্ষিন আফ্রিকার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সোতসোবে।