ওয়ালশকে নিয়ে বিসিবি'র নতুন পরিকল্পনা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
ওয়ালশকে নিয়ে বিসিবি'র নতুন পরিকল্পনা
ওয়ালশকে নিয়ে বিসিবি'র নতুন পরিকল্পনা
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে ছুটি কাটিয়েছেন লম্বা সময় ধরে। ছুটি শেষে আজই ঢাকায় ফিরেছেন জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এরই মধ্যে তাঁকে নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়ে রেখেছে বিসিবি’র নির্বাচকরা।
জাতীয় দলের হয়ে বোলিং কোচের দায়িত্বে থাকা কোর্টনি ওয়ালশ এতদিন শুধু শিখিয়ে গেছেন জাতীয় দলে থাকা বোলারদের। সূচিতে টানা ব্যস্ততার কারণে এর বাহিরে সময়ই দিতে পারেননি বলা যায় ক্যারিবীয় এই কিংবদন্তি।
তবে ওয়ালশকে নিয়ে বিসিবি’র পরিকল্পনায় থাকছে এবার বিশেষ কিছু।
ওয়ালশ বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার পর থেকেই জাতীয় দল বিভিন্ন সিরিজ, টুর্নামেন্ট খেলা নিয়ে ব্যাস্ত থাকায় সময় দিতে পারেননি জাতীয় দলের বাহিরে থাকা ক্রিকেটারদের।
অস্ট্রেলিয়া সিরিজের আগে টাইগারদের ফিটনেস ক্যাম্প থাকায় অন্যদের নিয়েও কাজ করার সুযোগ করে দিতে যাচ্ছে নির্বাচকরা। জাতীয় দলে থাকা পেসারদের বাদ রেখে ইতিমধ্যে ১৫ জনের একটি তালিকা তৈরি করেছে মিনহাজুল আবেদিনের নির্বাচক প্যানেল। এই তালিকায় আছে সম্ভাবনাময় পেসাররাও। আছে অনেক দিন ধরে জাতীয় দলের বাহিরে থাকা পেসার, হাইপারফরম্যান্স দলে থাকা, অনুর্ধ্ব-১৯ দলে থাকা পেসাররা।
এই বোলারদের নিয়ে ক্যাম্প করার মূল লক্ষ্য, তাঁরা যেন ওয়ালশের কাছ থেকে কিছু শিখতে পারে এবং সেটি ভবিষ্যতে কাজে লাগাতে পারে। বিসিবিও চায় ওয়ালশকে যেন পরিপূর্ণ ভাবে কাজে লাগানো যায়।
বিসিবি’র এমন উদ্যোগে খুশি অনেকদিন ধরে জাতীয় দলের বাহিরে থাকা পেসার আল-আমিন। বলেন, ‘ওয়ালশের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো যদি ক্যাম্পে সুযোগ পাই। নিজের বোলিং কিভাবে আরো কার্যকর করা যায় এই ব্যাপারে তাঁর থেকে জানতে চাইবো আমি।’
যদিও এখনো নির্বাচকরা এই ক্যাম্পে কারা থাকছে এই তালিকা প্রকাশ করেননি। তবে শীগ্রই প্রকাশ করবেন বলে জানানো হয়।
