অনুর্ধ-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ নিয়ে শঙ্কা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lahore Qalandars Lose by 53 Runs Despite Emons Fighting Knock in Global Super League
-
2
Masoods Century Fails to Save Pakistan as West Indies Take 155-Run Lead
-
3
India Seal 3-0 T20I Series Sweep Over Zimbabwe as Vaibhav Suryavanshi Stars
-
4
sohans Explosive Cameo Powers Galle to a Dominant Victory
-
5
Bangladesh Emerging Team Leave for South Africa for Tri-Nation One-Day Series
অনুর্ধ-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ নিয়ে শঙ্কা
অনুর্ধ-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ নিয়ে শঙ্কা
২০১৯ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপকে সামনে রেখে কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এরই অংশ হিসেবে জুনের শেষ দিকে ভারতে খেলার কথা রয়েছে ত্রি-দেশীয় সিরিজ। স্বাগতিক ভারতসহ টুর্নামেন্টে অন্য দল শ্রীলঙ্কা।
এরই মধ্যে বিসিবি জানিয়েছে ভারত ক্রিকেট বোর্ড অংশগ্রহনকারী বাকী দুই দলের সঙ্গে কোন যোগাযোগ করছেনা। সিরিজের সূচীও পাঠায়নি এখনো। তাই ধরেই নেয়া হচ্ছে এই সিরিজ আর হচ্ছেনা।
এই সিরিজকে সামনে রেখে অনুর্ধ-১৯ দল জুনের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করেছে মিরপুরের একাডেমি মাঠে। এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোন সাড়া না পাওয়ায় ক্রিকেটারদের ঈদের ছুটি দিয়ে দিয়েছে বিসিবি।
ভারতের এমন আচরণে বিসিবি নাখোশ হলেও যুবাদের জন্য বিকল্প ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হতে পারে শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে কে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ অথবা শ্রীলংকার সাথে দ্বিপাক্ষিক সিরিজ।
এতসব নিয়ে আপাতত চিন্তা না করলেও ঈদের পরেই বিসিবি’র হাই-পারফরম্যান্স দলের সাথে ম্যাচ খেলার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ৭ জুলাই পুনরায় ক্যাম্প শুরু করবে বিসিবি’র হাই-পারফরম্যান্স দল। সেখানে অনুর্ধ-১৯ দল ৫০ ওভারের ম্যাচ খেলতে পারবে বলেও আশাবাদী বিসিবি।
এছাড়া অনুর্ধ্ব-১৯ দলের নব নিযুক্ত কোচ ড্যামিয়েন রাইট জুলাইয়ের ২ তারিখ আসছেন ঢাকায়। ৭ তারিখে শুরু হবে প্রস্ততি ক্যাম্প। ড্যামিয়েন রাইট আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন অনুর্ধ-১৯ দলের দায়িত্বে।
