ইংল্যান্ড সফরে ক্যারিবীয় টেস্ট দল ঘোষণা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
ইংল্যান্ড সফরে ক্যারিবীয় টেস্ট দল ঘোষণা
ইংল্যান্ড সফরে ক্যারিবীয় টেস্ট দল ঘোষণা
এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে ক্যারিবীয়দের ইংল্যান্ড সফরের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে যায়গা পেয়েছেন দুই নতুন মুখ।
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার কেমার রোচ দলে ফিরেছেন। পারফরম্যান্স খারাপ থাকায় ২০১৬ সালে দল থেকে ছিটকে পড়েন এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত নৈপুণ্য আবারও যায়গা করে দিয়েছে ক্যারিবীয় টেস্ট দলে।
তিন টেস্টের জন্য ১৫ সদস্যের দলে যায়গা পাওয়া নতুন দুই মুখ কাইল হোপ এবং রেমন রিফার। দলে দুই নতুন ক্রিকেটারের সুযোগ পাওয়া নিয়ে ক্যারিবীয় দলের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন বলেন, ‘টেস্ট দলে যায়গা পাওয়া নতুন দু'জন অনেক অভিজ্ঞ। বিশেষ করে ঘরোয়া লিগের ম্যাচে তাঁরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কাইল হোপ তিন নাম্বার পজিশনে ব্যাটিং করে দুর্দান্ত। বাহাতি বোলার হিসেবে রেমন রিফারও অসাধারন।’
গুঞ্জন উঠেছিলো দলে ঢুকতে পারে সিনিয়র ক্রিকেটাররা।। এমনটি শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠেনি। কারণ সিনিয়রদের সবাই ক্যারিবীয়ান টি-২০ লিগে খেলার জন্য চুক্তি করে ফেলা।
ইংল্যান্ড সফরে ক্যারিবীয় ১৫ সদস্যের টেস্ট দলঃ
জেসন হোল্ডার(অধিনায়ক), শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেপ, কিরন পাওয়েল, ক্রেইগ ব্রেথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, রেমন রিফার এবং কেমার রোচ।
