আপাতত ফিটনেস ক্যাম্পের দিকেই খেয়াল মিরাজের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
আপাতত ফিটনেস ক্যাম্পের দিকেই খেয়াল মিরাজের
আপাতত ফিটনেস ক্যাম্পের দিকেই খেয়াল মিরাজের
জাতীয় দলের ব্যাস্ততা নেই আপাতত। কয়েকদিন আগেই টাইগাররা খেলে এসেছে আইসিসি’র মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আসছে সেপ্টেম্বর থেকে আছে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপরেই আছে বিপিএল, দক্ষিন আফ্রিকার সাথে সিরিজ।
সূচির ব্যাস্ততায় ফিটনেস নিয়ে কাজ করা হয়না ঠিকমত। যে যেভাবে পারেন সেভাবেই প্রস্তত রাখেন নিজেকে। এই সময়টায় খেলা না থাকায় সবাই এখন ব্যস্ত ফিটনেস ক্যাম্প নিয়ে।
ক’দিন পরেই অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখেই নিজেদের প্রস্তত করছেন প্রাথমিক স্কোয়াডে থাকা সবাই।
আজ মংগলবার বিসিবি একাডেমি মাঠে ফিটনেস ক্যাম্প শেষে গণমাধ্যমের সামনে হাজির হন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কথা বলেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আর ফিটনেস ক্যাম্প নিয়ে।
‘সামনে অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকার মত বড় দলের সাথে খেলা আছে, এছাড়াও অনেক গুরুত্বপূর্ন সিরিজ অপেক্ষা করছে সামনের বছর। ফিটনেস নিয়ে এই ক্যাম্প সবারই অনেক সাহায্য করবে। সামনে যে কয়দিন সময় আছে সবারই মনযোগ থাকবে এই ক্যাম্পের দিকে যেন সবাই নিজেদের ফিট রাখতে পারে। যেন আগামী এক বছর কোন সমস্যা না হয়।’
গত বছর দেশের মাটিতেই বাংলাদেশ শক্তিশালী ইংল্যান্ডকে টেস্টে হারায়। সামনে অস্ট্রেলিয়ার সাথে খেলা। অষ্ট্রেলিয়াকে টেস্টে হারানো সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, 'আসলে আমাদেরকে সব দেশই মনে করে আমরা ওয়ানডে ক্রিকেটে ভয়ঙ্কর দল তবে আমরা ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও ভালো খেলেছি গত বছর। আমরা ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছি এছাড়াও শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েছি। ইংল্যান্ড সিরিজে উইকেট যেমনটি ছিল তেমন পেলে আশা করি ভালো কিছুই হবে অস্ট্রেলিয়া সিরিজেও ।’
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মিরাজ এখনো কোন লক্ষ্য স্থির করেননি। আপাতত মনযোগ ফিটনেস ক্যাম্পের দিকেই। এই ক্যাম্প শেষ হলে সিরিজ শুরুর আগেই অষ্ট্রেলিয়াকে নিয়ে চিন্তা করবেন বলে জানান এই অলরাউন্ডার।
