'রিশাদ বাংলাদেশের একটা বিরাট সম্পদ'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Bangladesh to Play Tri-Series Involving Afghanistan and Zimbabwe
-
2
South Africa Announce Squad for Australia, De Kock and Proteas Star Return
-
3
Mehidy Hasan Miraz Joins Guyana Amazon Warriors as Mohammad Nabis Replacement
-
4
Caribbean Test Challenge Awaits Shantos Side in WTC Race as BCB Unveils Itinerary
-
5
Bangladesh Women Fly Past UAE into the Semi-Finals with a Spin Magic
'রিশাদ বাংলাদেশের একটা বিরাট সম্পদ'
'রিশাদ বাংলাদেশের একটা বিরাট সম্পদ'
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেললেও ওয়ানডের গেল দুই ম্যাচে একাদশে জায়গা পাননি রিশাদ। তাইজুল ইসলাম গেল দুই ম্যাচেই খেলেছেন, ১ উইকেট পেয়ে রান দিয়েছেন মোট ৯৭। তবে অলরাউন্ড রিশাদ খেলতে পারেন কাল সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে। আজ সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ রীতিমতো প্রশংসা বন্যায় ভাসালেন রিশাদকে। মিরাজের মতে, রিশাদ একাদশে থাকলে দলের জন্য ব্যাটিংয়ে বাড়তি সুবিধা।
মিরাজের সহজ স্বীকারোক্তি, রিশাদ হোসেনের বাংলাদেশ দলকে অনেক কিছু দেওয়ার আছে। লেগ স্পিনারের জন্য জবটা এতো সহজ না, যত বেশি ম্যাচ খেলবে ততো ভালো হবে। রিশাদ দেশের জন্য অনেক বড় সম্পদ হবে বলে মিরাজ একপ্রকার ঘোষণা দিয়েই গেলেন। তবে তাকে যত্ন নেওয়ার জন্যও মিরাজ দিলেন টোটকা,
রিশাদের ব্যাটিং দক্ষতা ও বড় শট খেলার সামর্থ্য নিয়ে সন্তুষ্ট মিরাজ। তার কাছ থেকে দীর্ঘমেয়াদী সার্ভিস চান,
'অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। ও যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে। একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা। কারণ অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারব। আমরা যদি ওর যত্ন নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।'রিশাদ একাদশে থাকলে দলের জন্য ব্যাটিংয়ে বাড়তি সুবিধা? 'হ্যাঁ অবশ্যই। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা। আমরা যদি ওকে যত্ন নিতে পারি ওকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে। টি-টোয়েন্টিতে কিন্তু ও ভালো একটা ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও বড় শট খেলতে পারে। ওর সেই সামর্থ্য আছে। আমরা অইভাবে চিন্তা করছি। আমিও ওর সাথে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টও কথা বলেছে। ওকে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিংয়ের নেটে। সে যদি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে ও লম্বা সময় সার্ভিস দিতে পারবে এটা আমি মনে করি।' সবশেষ টি-টোয়েন্টি সিরিজে রিশাদ ৭ ছক্কায় ৩০ বলে খেলেছিলেন ৫৩ রানের অনবদ্য এক ইনিংস। যদিও ম্যাচটি ২৮ রানে হেরে সিরিজ হারতে হয় বাংলাদেশকে। তবে এ ম্যাচের সেরা প্রাপ্তি ছিল শেষবেলায় রিশাদের ব্যাটিং তাণ্ডব। রিশাদ এবার ওয়ানডেতে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে চাইবেন। মিরাজও বিশ্বাস করেন, রিশাদের ব্যাটিং দলের জন্য বাড়তি সুবিধা।
