ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন আশরাফুল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
5
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন আশরাফুল
ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন আশরাফুল
ঢাকা প্রিমিয়ার লীগের(ডিপিএল) এবারের আসরটা ভালো যাচ্ছে না নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলের। নিজের আরো একটি ব্যার্থতার দিনে কলাবাগান ক্রিড়া চক্র আরো একটি হারের মুখ দেখলো। পারটেক্সের বিপক্ষে হেরে নিজেদের ৭ম ম্যাচে ৬ষ্ঠ পরাজয়ের মুখ দেখলো কলাবাগান ক্রিড়া চক্র। ফতুল্লা'র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলারদের পরখ করে নিতে চেয়েছিলেন কলাবাগানের দলপতি তুষার ইমরান। তবে এক নাবিল সামাদ ছাড়া আর কোন বোলার তুষার ইমরানের মুখের হাসির উপলক্ষ হতে পারেননি। পারটেক্সের ইনিংসের পাঁচ উইকেটের তিনটিই তুলে নেন নাবিল সামাদ। মুক্তার আলী নেন ১টি। পারটেক্সের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ রান(৫৮) সংগ্রহ করা ইরফান শুক্কুর রানআউটের শিকার হন। এছাড়া অর্ধশতক তুলে নেন সাজ্জাদুল হক(৫৩)। সবার মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে পারটেক্স ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ২৭৮ রান। ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা কলাবাগান ক্রিড়া চক্র দলীয় ১৭ রানেই হারায় অভিজ্ঞ মেহরাব হোসেন জুনিয়রকে। ১৩ রান পর টুর্নামেন্টে ৭ ম্যাচে সর্বসাকুল্যে ৮৮ রান পূর্ণ করে সাজঘরে ফেরেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও। ২৪ বল খেলে ২ চারে ১২ রান করে আউট হন তিনি। তৃতীয় উইকেট জুটিতে বিপর্জয় সামলে নেন জসীম উদ্দিন ও হ্যামিল্টন মাসাকাদজা। তাদের ৬৭ রানের জুটি ভাঙে জসীম উদ্দীন ৩৪ রান করে ফিরলে। ঠিক ১৭ রান পর সাজঘরে আশরাফুলদের সাথে যোগ দেন হ্যামিল্টন মাসাকাদজাও। কোন রান না করে দলপতি তুষার ইমরান ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয়ে যায় কলাবাগান ক্রিড়া চক্রের। শেষমেশ তাসামুল, নুরুজ্জামানের কল্যাণে ২১৬ রানে থামে কলাবাগান। পারটেক্সের হয়ে ইমরান আলী নেন ৫ উইকেট। ৬২ রানে জেতে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এবারের ডিপিএলে এটিই পারটেক্সের প্রথম জয়। সংক্ষিপ্ত স্কোরঃ পারটেক্স স্পোর্টিং ক্লাব ২৭৮/৫(৫০), ইরফান শুক্কুর ৫৮, সাজ্জাদুল হক ৫৩, নাবিল সামাদ ৫০/৩ কলাবাগান ক্রিড়া চক্র ২১৬/১০(৪৬.১), মাসাকাদজা ৪৫, জসীম ৩৪, তাসামুল ৩৪, নুরুজ্জামান ৩৪, ইমরান আলী ৪২/৫। পারটেক্স স্পোর্টিং ক্লাব ৬২ রানে জয়ী।
