সকালে দেশে পৌছালো টাইগাররা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 3 hours ago-
1
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
-
2
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
3
In High-Voltage Battle for Final, Bangladesh to Face India
-
4
Australia Seal ODI Series Win Against Zimbabwe as Travis Head Hits Century
-
5
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
সকালে দেশে পৌছালো টাইগাররা
সকালে দেশে পৌছালো টাইগাররা
দীর্ঘ ৫০ দিনের ইউরোপ সফর শেষে আজ সকাল ১০ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছালো বাংলাদেশ দল।
দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা অনেক বড় প্রাপ্তির। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে আরো ভালো করার প্রত্যয় থাকবে।’
প্রায় দু’মাসের লম্বা সূচিতে ছিলো সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ, সবশেষ ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি।
সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিলো দুটি প্রস্ততি ম্যাচ। যার একটি পন্ড হয়েছিলো বৃষ্টি বাধায়, অন্যটিতে বিশাল ব্যাবধানে জয় পায় বাংলাদেশ দল।
এরপর ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয় বৃষ্টিতে। পরের ম্যাচে সিরিজের আরেক দল নিউজিল্যান্ডের কাছে হার। তৃতীয় ম্যাচে হারায় আয়ারল্যান্ডকে। সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ে ছয়ে উঠে আসে বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিলো টাইগাররা। আসর শুরুর আগে দুটি প্রস্ততি ম্যাচে হারতে হয় ভারত এবং পাকিস্তানের কাছে।
মূল আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ডের। সেই ম্যাচে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ টি পন্ড হয় বৃষ্টি বাধায়। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে এসে জয় পায় নিউজিল্যান্ডের বিপক্ষে। এই জয়ে বাংলাদেশ পৌছে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।
আইসিসি’র বড় কোন আসরে প্রথমবারের মত সেমিফাইনাল খেলে বাংলাদেশ। এর আগে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলো টাইগাররা।
তবে সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় বিদায় নিতে হলো আসর থেকে।
গত বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বার্মিংহাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় বাংলাদেশ দল। দুবাই থেকে শুক্রবার বিকালে রওয়ানা করে আজ সকালে ঢাকা এসে পৌছায় বাংলাদেশ দল।
