মুলতানের অধিনায়ক হাফিজ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 58 minutes ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
মুলতানের অধিনায়ক হাফিজ
মুলতানের অধিনায়ক হাফিজ
পাকিস্তান সুপার লিগ পিএসএল। আইপিএল, বিপিএল এর মত ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগের আদলে গড়া এই টুর্নামেন্ট যে দ্বিতীয় আসরে অনেকটা জমে উঠেছিলো সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের দুটি আসর। গত দুই আসরই দুবাইতে অনুষ্ঠিত হলেও শেষবারের পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া পাকিস্তান এবার উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি ম্যাচ পাকিস্তানে করার।
গত দুই আসরে অংশ নিয়েছিলো পাঁচটি দল। তৃতীয় আসরে এসে যোগ হল আরো একটি দল। নতুন দল হিসেবে যোগ হল ‘মুলতান সুলতানস’।
এই দলের অধিনায়কের নামও ঘোষনা করা হয়েছে ইতিমধ্যে। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তান দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ কে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের। আশা করা হচ্ছে এই দলের কোচিংয়ের দায়িত্ব দেয়া হতে পারে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে।
