সেমিফাইনালের ভেন্যুতে পৌছেছে বাংলাদেশ, স্বপ্ন ফাইনালের
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lahore Qalandars Lose by 53 Runs Despite Emons Fighting Knock in Global Super League
-
2
Masoods Century Fails to Save Pakistan as West Indies Take 155-Run Lead
-
3
India Seal 3-0 T20I Series Sweep Over Zimbabwe as Vaibhav Suryavanshi Stars
-
4
sohans Explosive Cameo Powers Galle to a Dominant Victory
-
5
Bangladesh Emerging Team Leave for South Africa for Tri-Nation One-Day Series
সেমিফাইনালের ভেন্যুতে পৌছেছে বাংলাদেশ, স্বপ্ন ফাইনালের
সেমিফাইনালের ভেন্যুতে পৌছেছে বাংলাদেশ, স্বপ্ন ফাইনালের
ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বার্মিংহাম পৌছেছে বাংলাদেশ দল। ইতিহাস গড়া কার্ডিফ থেকে পাঁচ ঘন্টার বাস ভ্রমন শেষে বাংলাদেশ সময় গতকাল রাত সাড়ে আটটার দিকে বার্মিংহামে পৌছেছে টিম টাইগার। আজ বিশ্রামে থাকবেন ম্যাশ-মুশি রা। পরের দিন আবারো অনুশীলনে নামবে বাংলাদেশ দল।
আগামী ১৫ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ওভালে মুখোমুখি হয় ভারত-দক্ষিন আফ্রিকা। বাঁচা মরার ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেলোনা দক্ষিন আফ্রিকা দল। আসরের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সামর্থ্যটা ভালোই জানান দিয়েছিলো প্রোটিয়ারা।
তবে পরের ম্যাচে বৃষ্টি আইনে হেরে বসে পাকিস্তানের কাছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে আসর শুরু করলেও টুর্নামেন্টের আন্ডার ডগ দল শ্রীলংকার কাছে হেরে যায় ভারত। শেষ পর্যন্ত দক্ষিন আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো তারা।
‘এ’ গ্রুপের খেলায় স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি গ্রুপে থাকা অন্য তিন দল বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এই গ্রুপে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া জিততে পারেনি কোন ম্যাচেই। নিউজিল্যান্ডের সাথে একমাত্র জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
এবারের আসর শুরুর আগে বাংলাদেশ খেলেছিলো ২০০৬ এর চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে দেশি-বিদেশী সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের পছন্দের তালিকায় ছিলো বাংলাদেশ। গত দুই বছরে বাংলাদেশ দলের সাফল্য টা ছিলো চোখে পড়ার মত।
গত ২০১৫ বিশ্বকাপে এই ভারতকেই কোয়ার্টার ফাইনালে পেয়েছিলো বাংলাদেশ। সেদিন ভারতকে হারাতে না পারলেও তরুণ তাসকিনরা স্বপ্ন দেখে ফাইনাল খেলার। সে ক্ষেত্রে টপকে যেতে হবে শক্তিশালী ভারতকে।
মোসাদ্দেক-তাসকিনদের স্বপ্ন এবার কতদূর নিয়ে যায় বাংলাদেশকে সেটাই এখন দেখার বিষয়।
