লঙ্কানদের কণ্ঠে হতাশা, 'আইসিসিকে তো আমরা কন্ট্রোল করি না'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Bangladesh to Play Tri-Series Involving Afghanistan and Zimbabwe
-
2
South Africa Announce Squad for Australia, De Kock and Proteas Star Return
-
3
Mehidy Hasan Miraz Joins Guyana Amazon Warriors as Mohammad Nabis Replacement
-
4
Caribbean Test Challenge Awaits Shantos Side in WTC Race as BCB Unveils Itinerary
-
5
Babar Azam urges teammates to play with freedom in final Test against England
লঙ্কানদের কণ্ঠে হতাশা, 'আইসিসিকে তো আমরা কন্ট্রোল করি না'
লঙ্কানদের কণ্ঠে হতাশা, 'আইসিসিকে তো আমরা কন্ট্রোল করি না'
গত ম্যাচে আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা হয়েছে। সৌম্য সরকারের কট বিহাইন্ডের আবেদন মাঠের আম্পায়ার আউট দিলে, সৌম্যর রিভিউতে তা তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে যায়। স্পাইক দেখা যাওয়ার পরেও ব্যাট-বলের গ্যাপ, এমন বিবেচনায় মুকুল সৌম্যকে আউট দেননি। সেই ঘটনার পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বরাবর যাবে এমন এক খবর জানা যায়। তবে সেখান থেকে সরে এসেছে তারা। আপাতত সাধারণ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করার পথে আছে দলটি। আজ, সিরিজ নির্ধারনী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আলোচনা ও সমালোচনা, দুইরকম ঘটনাই ঘটেছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আম্পায়ারিংকে কেন্দ্র করে। কেউ কেউ বলছেন আম্পায়ার এখানে সঠিক কাজটি করেছেন। কেউ কেউ এর বিপক্ষে অবস্থান করছেন। সেদিনের ম্যাচ শেষে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ জানিয়েছিলেন, তারা আইসিসি বরাবর এই বিষয়টি উত্থাপন করবেন। বোঝার চেষ্টা করবেন, ঠিক কী কারণে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ঘুরিয়ে দেওয়া হলো। আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি। শ্রীলঙ্কা দলটি সেদিনের বিষয়টি নিয়ে কোন পর্যায়ে আছে, পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হলো– এমন প্রশ্নের জবাব দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার।তিনি বলেন, “আমরা সেই ভাবনা থেকে সরে এসেছি। গত ম্যাচে যা হয়েছে তা তো হয়েই গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা ফেরাতে পারব না। প্রতি ম্যাচ শেষেই আম্পায়ারিং নিয়ে একটা রিপোর্ট পাঠানো হয়। আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেছি। যে পদক্ষেপ নেওয়া উচিৎ তা নেওয়া হবে। আইসিসি অবশ্যই ফুটেজ দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমাদের জন্য ঐ এপিসোড শেষ। আইসিসিকে তো আমরা কন্ট্রোল করি না। এমন হতে পারে তারা এটা নিয়ে আমাদের কাছে আর কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু অন্তত প্রিভিউ তো করবে। আমাদের দিক থেকে যা করার করা হয়ে গেছে।”আগামীকালের ম্যাচ দিয়ে বাংলাদেশ সিরিজে ফিরছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের সাথে লড়াই করে হাসারাঙ্গা মাঠের খেলায় ফিরেছেন আগেই। তবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। লঙ্কানদের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক আগামীকালের ম্যাচ দিয়ে মাঠের খেলায় ফিরবেন। কোচ কান্দাম্বি বলেন, “হাসারাঙ্গা এই ম্যাচ দিয়ে ফিরছে। আমাদের জন্য এটা বাড়তি পাওয়া। তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে। দিনের আলোয় ম্যাচ, শিশির থাকবে না, বোলিংয়ে সে বড় ভূমিকা রাখতে পারে।”
