মাইলফলকের হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
5
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
মাইলফলকের হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের
মাইলফলকের হাতছানি মাহমুদুল্লাহ রিয়াদের
বাংলাদেশ এবং ক্রিকেট বিশ্বকাপ, শব্দ দুটো শুনলেই আতহার আলী খান থেকে শুরু করে বাংলাদশের আপামর ক্রিকেট প্রেমীর মুখে যে নামটি উঠে আসে তা মাহমুদুল্লাহ রিয়াদ। যে বাংলাদেশ দল ভুগছিলো বিশ্বকাপে সেঞ্চুরি নিয়ে, সেখানে মাহমুদুল্লাহ একাই পর পর দুই ম্যাচে খেলেন শত রানের দুইটি ইনিংস(ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮)। যার সুবাদে টান টান উত্তেজনাময় ম্যাচে ইংল্যান্ড কে হারিয়ে দলকে বিশ্বকাপের মঞ্চে প্রথম বারের মত কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে অনবদ্য অবদান রাখেন।
গত সিরিজেই টেস্ট দল থেকে বাদ পড়া এই টাইগার ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে নিজের নাম লেখাতে চলেছেন তিন হাজারী রানের ক্লাবে। শুধু টেস্ট দল নয়, বোর্ডের সাথে চুক্তিতে অবনমন হওয়া এই ব্যাটসম্যান আর মাত্র ৭৯ রান করলেই পৌছে যাবেন দেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওই কাতারে।
২০০৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর খেলে ফেলেছেন ১৩৮ টি একদিনের ম্যাচ। যেখানে ৩৩.১৯ গড়ে ২৯২১ রান নিয়ে অপেক্ষা করছেন ৩ হাজারীর এই দলে নাম লেখানোর। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপের দুই টি সেঞ্চুরি সহ তার অর্ধশতকের সংখ্যা ১৬ টি।
দলের প্রয়োজনে অলরাউন্ডার এই ব্যাটসম্যান কে শুরুতে খেলতে হত সাত কিংবা আট নাম্বারে। কিংবদন্তী সুনিল গাভাস্কার তো বলেছেন ই তার দেখা সেরা আটে খেলা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। এখন একটু উপরে নামার সুযোগ পেলেও নিজের সেরাটা দিয়েছেন দলের জন্যে যে কোনো পজিশনে খেলেই।
অলরাউন্ডার হিসেবে শুরু করলেও আজ কাল তার বোলিং খুব একটা প্রয়োজন হয় না বললেই চলে। এতে নিজের ব্যাটিং এর প্রতি তার বাড়তি মনোযোগ বৃদ্ধি যে দলের জন্যেই সুখকর তা ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে অচেনা সবুজ পিচের উপর তামিম ইকবাল কে সঙ্গ দেয়া থেকেই আঁচ পাওয়া গিয়েছে। বৃষ্টিতে পন্ড হওয়া ম্যাচে তামিমের সাথে অপরাজিত ছিলেন ৪৩ রান করে। সেই তামিম ই বাংলাদেশি ব্যাটসম্যান দের মধ্যে আছেন সবার উপরে। এই বাঁহাতি ওপেনারের সংগ্রহ ৫৩১৫ রান ১৬৪ ইনিংসে। তার পরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১৬১ ইনিংসে ৪৭৯০ রান নিয়ে। সাদা পোশাকের কাপ্তান মুশফিকুর রহিম ১৫৫ ইনিংসে ৪১৩২ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে। স্পট ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ চারে থাকা মোহাম্মদ আশরাফুলের ১৬৯ ইনিংসে রান ৩৪৬৮।
অপেক্ষা এখন ময়মনসিংহের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদের, কত ইনিংসে পৌছাবেন এই ৩ হাজারীর দলে? হয়ে যাক ১৭ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে।
