রিয়াদ-মুশফিকের দ্রুত উইকেট হারানো প্রসঙ্গে যা বললেন হৃদয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoরিয়াদ-মুশফিকের দ্রুত উইকেট হারানো প্রসঙ্গে যা বললেন হৃদয়
রিয়াদ-মুশফিকের দ্রুত উইকেট হারানো প্রসঙ্গে যা বললেন হৃদয়
প্রথম ওয়ানডের মতো পরের ম্যাচেও ওপেনার লিটন দাস হয়েছেন ডাক। লিটনের মতোই তাড়াহুড়ো করতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকেও ফিরতে হয়েছে শূন্য রানে। বাংলাদেশের সংগ্রহ বড় না হওয়ার পেছনে এই দুই ডাকের প্রভাব পড়েছে বেশ ভালোভাবেই। তবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ টিকে গেলে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে বলে বিশ্বাস করেন তাওহীদ হৃদয়।
গতরাতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে তাওহীদ হৃদয়ের ৫ ছক্কার হার-না-মানা ৯৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। তবে পাথুম নিসাঙ্কার সেঞ্চুরি আর চারিথ দাপুটে ইনিংসে ম্লান হয়ে যায় স্বাগতিকদের সব লড়াই। রোমাঞ্চকর জয়ে সফরকারীরা সিরিজ ফেরাল সমতায়। তবে তাওহীদ হৃদয় গত রাতে সংবাদ সম্মেলনে এসে পরিষ্কার করে গেছেন, সবদিন সবাই রান করতে পারবে না। টেনেছেন আগের ম্যাচে নিজে ও সৌম্য সরকারের ব্যর্থ হওয়ার গল্পও। রিয়াদ-লিটনদের আউট হওয়ার প্রসঙ্গে হৃদয় বললেন,'আসলে প্রতিদিন সবাই খেলবে না। তারা আগের ম্যাচে ভালো করেছে। উইকেট সবসময় ভালো ছিল। হ্যাঁ তারা থাকলে খেলা অন্যরকম হত। প্রথম ম্যাচে সৌম্য ভাই, আমি রান করি নাই। আজকে আমরা যারা রান করেছি আমাদের দরকার ছিল যতটা আরও বড় করা যায়। আমি মনে করি যারা যেদিন খেলবে তারা যেন বড় খেলে।'
সৌম্য, শান্তর ইনিংস আরেকটু বড় না হওয়ার আক্ষেপ নিয়েই সংবাদ সম্মেলন শেষ করলেন হৃদয়, 'আমার কাছে মনে হয়, ওরা অনেক ভালো জুটি গড়েছে। কৃতিত্ব ওদেরও দিতে হবে। যারা আমরা সেট হয়েছি যদি ইনিংসটা আরও ক্যারি করতে পারতাম। উপর থেকে যদি সৌম্য ভাই বা আমি যদি আরও বড় করতে পারতাম। আমি সৌম্য ভাইকে বারবার বলছিলাম যে আজকে খেলতে হবে। সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হত বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আরও বড় হত তাহলে খেলার দৃশ্যটা হয়ত ভিন্ন হত।'
