অষ্ট্রেলিয়ায় এইচপি দলের বিপক্ষ কারা!
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
অষ্ট্রেলিয়ায় এইচপি দলের বিপক্ষ কারা!
অষ্ট্রেলিয়ায় এইচপি দলের বিপক্ষ কারা!
অষ্ট্রেলিয়ায় এইচপি দলের টানা তৃতীয় জয়। টাইগার ভক্তদের মন ভালো করার মতই একটা খবর। শুধু জয় নয়, মুগ্ধ করছে ব্যাক্তিগত সাফল্যও। তবে ভাববার বিষয়, এত সাফল্য কাদের বিপক্ষে!
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দার্ন টেরিটরির আমন্ত্রিত একাদশের বিপক্ষে টানা তিন ম্যাচেই জয় পেয়েছে বিসিবি’র হাই-পারফরম্যান্স দল। তৃতীয় ম্যাচ জয়ের দিন ব্যাক্তিগত সাফল্যও ছিলো দেখার মত। তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন খেলেন ১০৪ বলে ১০৪ রানের ইনিংস। দেশের বাহিরে শতক হাঁকানোর অনুভুতিটাই যে অন্যরকম। সেটি নিশ্চয় অনুপ্রেরণা জোগাবে জাতীয় দলের হয়ে দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাইফউদ্দিনকে।
বিসিবি’র এইচপি দলের আদলে জাতীয় দলে খেলা ক্রিকেটাররাই খেলতে গিয়েছে অষ্ট্রেলিয়ায়। সেখানে তাদের পারফরম্যান্স বিবেচনা করে তৈরি রাখা হবে জাতীয় দলের জন্য। এমন একটা গুরুত্বপূর্ণ সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করতে পারেনি নর্দার্ন টেরিটরির আমন্ত্রনে কারা খেলবে এইচপি দলের বিপক্ষে।
শেষ পর্যন্ত এইচপি দলের বিপক্ষে যারা খেলেছে তাঁরা বেশিরভাগই বয়সভিত্তিক ক্রিকেটার। এই দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারই খেলেননি প্রথম শ্রেণির ম্যাচ। হাতেগোনা দুই তিনজন ছাড়া বাকি সবাই অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার। এদের প্রায় সব ক্রিকেটারই লড়ছে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে যায়গা পাওয়ার জন্য।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, নর্দার্ন টেরিটরির হয়ে যারা খেলছে তাদের সবাই ই বয়সভিত্তিক খেলোয়াড়। এদের মধ্যে আছে স্টিভ ওয়াহ’র ছেলে অষ্টিন ওয়াহ, অষ্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৯ দলের ওপেনার রায়ান হ্যাকনি। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলা ফাস্ট বোলার ক্যেমেরন গ্রিনের আছে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা। শেষ ম্যাচে নর্দার্ন টেরিটরির হয়ে শতক হাঁকানো ব্যাটসম্যান গ্রেগরি অবশ্য ১৩ টি লিস্ট-এ ম্যাচ খেলেছে।
অথচ নর্দার্ন টেরিটরির এই দলটির বিপক্ষে খেলছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা লিটন দাস, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, জুবায়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু, তানভির হায়দার, নাজমুল হোসেন শান্তদের মত ক্রিকেটাররা।
যেখানে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্ততির অংশ হিসেবে দেশের বাহিরে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোন ম্যাচ নেই। বিসিবি’র হাই-পারফরম্যান্স দলের এই অস্ট্রেলিয়া সফর কতটা সুফল বয়ে আনবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা সময়ই বলে দিবে।
