ইয়াসির শাহ ম্যাচে ফেরালেন পাকিস্তানকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
ইয়াসির শাহ ম্যাচে ফেরালেন পাকিস্তানকে
ইয়াসির শাহ ম্যাচে ফেরালেন পাকিস্তানকে
বার্বাডোজ টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে দারুণভাবে ম্যাচে ফিরেছে পাকিস্তান। হাত থেকে ফোঁসকে যেতে থাকা ম্যাচে পাকিস্তান নিয়ন্ত্রণ নিতে পেরেছে ইয়াসির শাহ'র ঘুর্ণিজাদুতে। ৬ উইকেট নিয়ে ইয়াসির একাই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ১ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। রোমাঞ্চকর শেষদিনের অপেক্ষায় বার্বাডোজ। দিনের শুরুতেই শিমরন হেটমেয়ারকে বোল্ড করে মিসবাহ'র মুখে হাসি ফুটিয়েছিলেন মোহাম্মদ আমির। সেই হাসি মিলিয়ে দিতে চেষ্টায় নেমেছিলেন ক্রেইগ ব্রাথোয়েট ও সাই হোপ। তবে দলীয় শতরান থেকে তিন রান দূরে থাকতে ইউনিস খানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ব্রাথোয়েট। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রস্টন চেইজকে সাথে নিয়ে ৪র্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন সাই হোপ। ব্যক্তিগত ২৩ রানের মাথায় ইয়াসির শাহ'র দ্বিতীয় শিকার বনে চেইজ বিদায় নিলে খানিকটা বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচেই অভিষেক হওয়া ভিশাল সিংকে সাথে নিয়ে সেই বিপদ থেকে দলকে সামলান সাই হোপ। হোপের ব্যাটেই ম্যাচ বাঁচানোর আশা করছিলো ওয়েস্ট ইন্ডিজ সমর্থকেরা। তবে শেষ সেশনে ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাসদের সামলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা। ২৩৫/৪ থেকে মুহুর্তেই ওয়েস্ট ইন্ডিজ ২৬৪/৯ হয়ে যায়। আর এই ধংস্বলীলার নেতৃত্ব দেন ইয়াসির শাহ। একাই নেন ৬টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের আশা হয়ে থাকা সাই হোপ ইয়াসির শাহ'র বলে ফেরেন ব্যক্তিগত ৯০ রানের মাথায়। পঞ্চম দিনে দারুণ এক রোমাঞ্চের জন্যে মঞ্চ প্রস্তুত বার্বাডোজে। যেখানে ১৮৩ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ চাইবে পাকিস্তানের সামনে আরো বড় লক্ষ্য দিতে। আর পাকিস্তান চাইবে ওয়েস্ট ইন্ডিজের লেজ তাড়াতাড়ি গুটিয়ে দিয়ে ইতিহাস তৈরী করে সিরিজ জিতে নিতে। উল্ল্যেখ্য, প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারী পাকিস্তান। সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে): ওয়েস্ট ইন্ডিজ ৩১২ (প্রথম ইনিংস) এবং ২৬৪/৯ (১০২ ওভার) সাই হোপ ৯০, ব্রাথোয়েট ৪৩। ইয়াসির শাহ ৯০/৬ পাকিস্তান (প্রথম ইনিংস) ৩৯৩/১০ (১৪০ ওভার) আজহার ১০৫, মিসবাহ ৯৯, শেহজাদ ৭০। গ্যাব্রিয়েল ৪/৮১, হোল্ডার ৩/৪২। চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৮৩ রানে এগিয়ে(২য় ইনিংসে)।
