ওয়ানডেতে অধিনায়ক মাশরাফিই থাকবেঃ পাপন
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
ওয়ানডেতে অধিনায়ক মাশরাফিই থাকবেঃ পাপন
ওয়ানডেতে অধিনায়ক মাশরাফিই থাকবেঃ পাপন
বিসিবি পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের কাছে ক’দিন ধরে একটা ইস্যু চলমান সেটা ‘মাশরাফির অধিনায়কত্ব’।
মাশরাফিকে কি বাদ দেয়া হচ্ছে অধিনায়কত্ব থেকে, এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবি প্রধান নিজেই। গতকাল মঙ্গলবার বিসিবি কার্য্যালয়ে গনমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সেখানে পাপন বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে মাশরাফিকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। ওয়ানডেতে তাঁর অধিনায়কত্ব নিয়ে কোন সমস্যা নেই।’
বিসিবি প্রধানের এমন কথার আগের দিন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘ভালো খেলেও শঙ্কায় থাকি ভবিষ্যৎ নিয়ে। প্রত্যেক সিরিজের মাঝেই আসে অবসরে যাওয়ার বার্তা। এত চিন্তা নিয়ে খেলা কিভাবে সম্ভব।’
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধোনির কথা উদাহরণ দিয়ে নাজমুল হাসান বলেন, ‘ধোনি ২০১৯ বিশ্বকাপ খেলবেনা বলেই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এমন চিন্তা ভাবনা থেকেই আমরা টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন করেছি। টি-টোয়েন্টির সাথে ওয়ানডে এক করা হচ্ছে কেন জানিনা। ওয়ানডের ব্যাপারে এখনো কোন কথাই হয়নি। কিন্ত ব্যাপারটা এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন মাশরাফিকে এখনি বাদ দিয়ে দেয়া হচ্ছে।’
মাশরাফি সম্পর্কে নাজমুল হাসান আরো বলেন, ‘দলে সে শুধু খেলোয়াড় হিসেবেই নেই, সে একজন অধিনায়ক। সে যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আপাতত তাঁর বিকল্প কাউকে ভাবা প্রায় অসম্ভব। সে তাঁর নিজের যায়গায় ঠিকমতই পারফর্ম করে যাচ্ছে।’
যদিও মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার পর আর এখনকার বক্তব্যের সাথে আকাশ-পাতাল তফাৎ বিসিবি প্রধান। তখন তিনি বলেছিলেন, ‘মাশরাফি অধিনায়কত্ব থেকে নিজেই সরে গিয়েছে। তাঁকে কেউ সরতে বলেনি।’
সবশেষে বিসিবি প্রধান বলেন, ‘মাশরাফি যতদিন মনে করে সে খেলতে পারবে ততদিন খেলুক। তাঁর মত অধিনায়ক বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। বাদ দেয়ার তো প্রশ্নই ওঠেনা। এসব নিয়ে কথা বলতে আমার কাছে যেমন অস্বস্তির তেমনি মাশরাফির কাছেও শুনতে অস্বস্তির লাগছে নিশ্চয়।’
