ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ !
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ !
ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ !
দেশের তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রির কাছে, তখন একটু শান্তির অনুভূতি। আয়ারল্যান্ডের হাড়কাপানো ঠান্ডার একটু শীতল পরশ যেন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের গায়ে এসে লাগলো। স্বস্তির বৃষ্টি নয়, স্বস্তির র্যাংকিং! অবশেষে ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নাম্বারে উঠে এলো বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ে সেরা আটে থাকতে পারলে খেলতে হবেনা ২০১৯ সালের বিশ্বকাপ বাছাই পর্ব। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আশা ছিলো স্বাগতিকদের দুই ম্যাচ আর নিউজিল্যান্ডকে অন্তত এক ম্যাচে হারানোর। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি বাধায় পরিত্যক্ত না হলে ষোল কলা ঠিকই পূর্ণ হতো। সিরিজের ২য় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও ভেঙ্গে পড়েনি টাইগাররা। পরের ম্যাচে স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরে আসে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে তাই ডাবলিনের আকাশের মত ব্যাটে বলে উজ্জ্বল ছিলো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ে নাম্বার ছয়ে উঠার চিন্তা। টস জিতে ফিল্ডিং নেয়া বাংলাদেশ শুরু থেকেই শাসন করেছে কিউইদের। পরে ব্যাট হাতেও একই রকম ছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় বাংলাদেশের। বিদেশের মাটিতে কিউইদের প্রথম বারের মত হারানো। এই জয়েই রেটিং পয়েন্ট ৯১ থেকে দুই বেড়ে দাড়িয়েছে ৯৩ তে। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে আছে শ্রীলংকাও। তবে রেটিং পয়েন্টের ভগ্নাংশ হিসেবে লংকানদের টপকে ছয়ে অবস্থান এখন বাংলাদেশের। শ্রীলংকার অবস্থান ৭ নাম্বারে। এবার শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ জয়ের অপেক্ষা। দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহন। সর্বশেষ ওয়ানডে র্যাংকিংঃ ১। দক্ষিন আফ্রিকা ১২৩ পয়েন্ট ২। অস্ট্রেলিয়া ১১৮ পয়েন্ট ৩। ভারত ১১৭ পয়েন্ট ৪। নিউজিল্যান্ড ১১৬ পয়েন্ট ৫। ইংল্যান্ড ১১০ পয়েন্ট ৬। বাংলাদেশ ৯৩ পয়েন্ট ৭। শ্রীলংকা ৯৩ পয়েন্ট ৮। পাকিস্তান ৮৮ পয়েন্ট ৯। ওয়েস্ট ইন্ডিজ ৭৯ পয়েন্ট ১০। আফগানিস্থান ৫২ পয়েন্ট
