শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
-
5
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
বল হাতে দুর্দান্ত শুরু করেছিলো বাংলাদেশ। তবে সবারই জানা কথা ইংল্যান্ডের স্পোর্টিং উইকেটে রান হবে অনেক। ভারত শুরুতেই হারায় উইকেট। কিন্ত মিডল অর্ডারে দিনেশ কার্তিক আর লোয়ার অর্ডারে হার্ডিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে মোট সংগ্রহ দাঁড়ায় ৩২৪ রান। ৩২৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই এমন দিশেহারা হয়ে পড়বে কে জানতো! ৩.২ ওভারের সময় আউট হন সৌম্য সরকার। একই ওভারে শূন্য রানে ফিরে যান সাব্বির রহমান। এরপর আরেক ওপেনার ইমরুল কায়েস আউট হন মাত্র ৭ রান করে। ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানও নামের প্রতি সুবিচার করতে পারেননি এদিন। উমেশ যাদব এর করা বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে মাত্র ৭ রানেই আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। মিডল অর্ডারে ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেও এদিন রক্ষা হয়নি। তিনি সাজঘরে ফেরেন কোন রান না করেই। এরপর মোসাদ্দেকও আউট হন শূন্য রানে। এখন পর্যন্ত ১৫.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৬০ রান। উমেশ যাদব একাই তুলে নিয়েছেন ৩ উইকেট।
