সুখকর হবে তো সানজামুল এর অভিষেক!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
2
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Field First Against Zimbabwe, Towhid Hridoy Takes Over as Captain
সুখকর হবে তো সানজামুল এর অভিষেক!
সুখকর হবে তো সানজামুল এর অভিষেক!
সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতে হার, একটিতে আসেনি ফলাফল। দলের অবস্থা খানিক দিশেহারা বলাই যায়। এর উপর আছে বিরূপ কন্ডিশন। শুধু কন্ডিশন বিরূপ বললেই শেষ হবেনা, উইকেট ও বাংলাদেশের বিপক্ষে। মাঠ আর উইকেট আলাদা করাটাই মুশকিল। দলের এমন অবস্থায় টাইগার দলে নতুন মুখ সানজামুল ইসলাম। বাংলাদেশ দলে সানজামুল ১২৪ তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন। ছিলেন সদ্য শেষ হওয়া শ্রীলংকা সফরের দলেও। তবে খেলা হয়নি কোন ম্যাচ। আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। আয়ারল্যান্ড এর এমন পিচ বলতে গেলে পুরোটাই পেসারদের দখলে। এর আগে এমন উইকেটে কখোনই খেলেননি অভিষিক্ত সানজামুল। ঘরোয়া লিগের দুর্দান্ত পারফর্ম করা সানজামুল অবশেষে পুরস্কার পেলেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৬৪ টি। উইকেট নিয়েছেন ৮০ টি। শুধু ৫০ ওভার ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্শন ক্রিকেটেও কার্যকরি সানজামুলের ঘুর্নি বল। ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ২১২ টি উইকেট। যার ভেতর ১০ উইকেট নিয়েছেন ৩ বার আর ৫ উইকেট নিয়েছেন ১১ বার। এখন দেখার বিষয় অভিষিক্ত সানজামুল এমন সবুজ উইকেটে নিজেকে কতটুকু দিতে পারেন।
