সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখালেন মাশরাফি
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখালেন মাশরাফি
সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখালেন মাশরাফি
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোন ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশ দলের। চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে শেষ করে এসে চার সপ্তাহের ছুটিতে ক্রিকেটাররা। ছুটি কাটাচ্ছেন যে যার মত।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কও আর ব্যাতিক্রম নন। সময় দিচ্ছেন নিজের পরিবার কে। ব্যাস্ততা সামাজীক কর্মকান্ডেও।
তেমনি একটি কাজে আজ বিকেলে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইফতারি করেন তিনি। আজ গুলশানে ক্যাডেট কলেজ মিলনায়তনে দেশের একটি মোবাইল ফোন কোম্পানির উদ্যোগে ‘স্পৃহা ফাউন্ডেশন’ এর ইফতার মাহফিলে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক।
সেখানে উপস্থিত থাকা শিশুদের অনুভুতি তখন কেমন সেটা তাঁরা বলে বোঝানোর যেন ভাষা খুঁজে পাচ্ছিলোনা। তাঁরা যেন স্বপ্ন দেখছিলো বাংলাদেশ অধিনায়ককে সামনে পেয়ে।
একজন তো বলেই ফেলে, আমি যেন স্বপ্ন দেখছি। আমি বিশ্বাসই করতে পারছিনা বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের সামনে একসাথে বসে ইফতার করছি।
মাশরাফি বলেন, ‘শুধু ক্যাপ্টেন হলেই যে দায়িত্ব বেড়ে যায় তা না, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ববোধ আছে দেশের জন্য কিছু করার। সবাইকে এগিয়ে আসতে হবে উদ্যোগ নিয়ে। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি কিছু করার এবং করবো।’
ইফতারে উপস্থিত থাকা শিশুদের উদ্দেশ্য করে মাশরাফি বলেন, ‘দেশের জন্য কিছু করতে হবে বড় হয়ে।’
সুবিধাবঞ্চিতদের নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি জোর দিয়ে বলেন, এভাবে যদি সবাই এগিয়ে আসে এদের জন্য তবে সবাই ভালো থাকতে পারবে।
বাংলাদেশ দলকে উজ্জীবিত করে মাশরাফি যেভাবে গোটা দেশকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের পরিধি টা আজ থেকে আরো বেড়ে গেলো নিশ্চয়।
