সর্বোচ্চ গতির বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন শাবনিম
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
New Zealand Seal ODI Series with Thrilling One-Wicket Win Over West Indies
-
2
England Clinch Series Despite Rohits Century
-
3
Rohit Sharma Dismisses Retirement Rumours After Record 138 at Lords
-
4
Shakibs All-Round Brilliance Powers Jaffna Kings to Victory
-
5
Jason Gillespie Hits Back at Aaqib Javed as Controversy Erupts Again in Pakistan Cricket
সর্বোচ্চ গতির বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন শাবনিম
সর্বোচ্চ গতির বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন শাবনিম
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শাবনিম ইসমাইল এক নতুন ইতিহাস গড়েছেন। নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির বল ডেলিভারি করেছেন শাবনিম। স্পিড-মিটার বলছে ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার গতিতে বলটি ছেড়েছেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নতুন এই রেকর্ড করে বসেন প্রোটিয়া পেসার শাবনিম।
প্রথমবারের মতো নারী ক্রিকেটে ঘণ্টায় ১৩০ কিলোমিটারের উপরে কেউ বল ডেলিভারি করল। তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি ছোড়েন শাবনিম। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ম্যাগ ল্যানিং ছিলেন স্ট্রাইক প্রান্তে। ল্যানিংয়ের প্যাডে গিয়ে আঘাত করে সেই বল। শাবনিম, আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ৮ মৌসুমের সবগুলো আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। শুধুমাত্র গত বছর ঘরের মাটিতে টুর্নামেন্ট চলাকালীন সময়ে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ঘণ্টায় ১২৮ কিলোমিটার বেগে বল ডেলিভারি করার রেকর্ড আছে শাবনিমের। যা ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়াও ১২৭ কিলোমিটার বেগে ২ টি বল ছুড়েছেন সর্বশেষ নারী বিশ্বকাপে, যা ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল। রেকর্ড গড়ার পর শাবনিম বলছিলেন,“আমি আসলে বড় স্ক্রিনে তাকাই না, যখন আমি বোলিং করি।”শাবনিম অবশ্য গতকালের ম্যাচে বেশ খরুচে ছিলেন। ৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছেন। যেখান মুম্বাইকে ২২ রানে হারিয়ে ঘরের মাটিতে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি। সকল সংস্করণ মিলে, শাবনিম ২৪১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩১৭ টি উইকেট সংগ্রহ করেছেন। যেখানে ১২৭ টি ওডিআই, ১১৩ টি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ রয়েছে। তিনি এখন নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন লিগ খেলে থাকেন।
